সিনিয়র স্টাফ রিপোর্টার, পাবনা
পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে মির্জা ইদান হত্যার রায় বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে বেড়া উপজেলার কৈটোলা আওয়াল বাঁধ চার মাথা মোড়ে নিহতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গত ২০১২ সালের ২২ আগস্ট সকাল ১১টার দিকে মির্জা ইদানকে কুপিয়ে হত্যা করে জয়নগর এলাকার আরিফ, আসাদুল,সিরাজুল ও জয়নাল। এই ঘটনায় নিহতের চাচাতো ভাই মির্জা আয়নাল বাদী হয়ে বেড়া থানায় হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘ ১২ বছর পর গত ১৩ আগস্ট হত্যা মামলায় সবাইকে খালাস দেন পাবনার বিশেষ জজ আদালত। বক্তারা আদালতের রায় বাতিল করে অভিযুক্তদের ফাঁসির দাবি করেন বক্তারা।
এ সময় বক্তব্য দেন নিহতের চাচা মির্জা আয়নাল, নিহতের মা, স্ত্রীসহ স্বজন ও এলাকাবাসীরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়