ডিএনএন ডেস্ক: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের আয়োজনে পঞ্চগড়ে নির্বাচনী জনসভা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ।পঞ্চগড় চিনিকল মাঠে করা সভাস্থল ছাপিয়ে মানুষ আশপাশের এলাকা ও ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ছড়িয়ে গেছে।সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকে দলীয় কর্মী সমর্থকরা জেলার ৫টি উপজেলা থেকে আসতে থাকে। তবে জনস্রোত শুরু হয় ৯টার পর থেকে। বিভিন্ন ইউনিয়ন, উপজেলা থেকে মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। ধীরে ধীরে জনসমাগমে পরিপূর্ণ হয়ে যায় মাঠ। এরপর আশপাশের সড়ক ও মহাসড়কেও মানুষের অবস্থান দেখা যায়। এদিন ১১টায় এখানেই জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই সমাবেশে বক্তব্য রাখবেন। এটি ঢাকার বাইরে তার প্রথম নির্বাচনী প্রচারণার জনসভা।
পঞ্চগড়ে দুটি আসনের মধ্যে ১ নম্বর আসনটি ১০ দলীয় জোটভুক্ত দল এনসিপির প্রার্থী সারজিস আলম শাপলা কলি এবং ২ নম্বর আসনটি জামায়াত মনোনীত প্রার্থী শফিউল ইসলাম (সফিউল্লাহ সুফি)।
পূর্বঘোষিত সূচি অনুসারে, ডা. শফিকুর রহমান পঞ্চগড় থেকে বেলা ২টায় যাবেন দিনাজপুর, সেখান থেকে বিকেল ৪টায় যাবেন ঠাকুরগাঁও। সেখান থেকে যাবেন রংপুরে। রাত ৭টায় সেখানে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। সমাবেশ শেষে রংপুরে রাত যাপন করবেন তিনি।