স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
রাঘোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী নগরীর শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম আজাদ শফিউর রহমান, প্রধান শিক্ষক এলিশ, আব্দুর রউফ, দেলোয়ার হোসেন, বিদায়ী শিক্ষকদের মধ্যে শামসুজ্জামান মৃধা, খোন্দাকার জাহেদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজ মো. আশরাফুল ইসলাম, বাগমারা উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের সদস্য প্রধান শিক্ষক বিদেশ কুমার সরকার, ইকবাল হোসেন, আব্দুল খালেক প্রামানিক, নিতাই চন্দ্র মন্ডল, আব্দুল হান্নান, হোসেন আলী, আব্দুস সাত্তার, আমজাদ হোসেন, আলমগীর কবীর প্রমুখ।
এছাড়াও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সরকারী উপজেলা শিক্ষা অফিসারসহ উপজেলার ২২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা পস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বিদ্যালয়ের অবসরজনিত ২৬ জন প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#