রাবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা রেললাইন অবরোধ করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ কোটা আন্দোলনকারীদের উপর হামলা করা হয়েছে। সেখানে প্রায় ১০ জন আহত হয়েছে। আমাদের এই আন্দোলন যৌক্তিক। এখানে কেনো পুলিশের হামলা হবে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
'আমার ভাইয়ের উপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই', 'বঙ্গবন্ধুর বাংলায়, কোটা প্রথার ঠাঁই নাই, 'মুক্তিযোদ্ধা বিরোধী অপশক্তিরা নিপাত যাক', 'দেশ স্বাধীন করলো যারা, কেন অপমানিত হবে তারা', 'কোটা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করে না বরং সমতা বিধান করে', 'মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ চলবে না, চলবে না', 'মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানহানি করা যাবে না' এসময় এমনসব স্লোগানে৷ প্রতিবাদ জানান তারা।
এ সময় রাবির বিভিন্ন বিভাগের প্রায় পাঁচশো শিক্ষার্থী উক্ত বিক্ষোভ ও অবরোধে অংশগ্রহণ করে।