৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

রাবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত

Admin Published: January 2, 2025, 11:09 pm
রাবিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত

রাবি প্রতিনিধি : শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাত সোয়া ৯ টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব প্রশাসন ভবনে উপস্থিত হন। পরে সাড়ে নয়টার দিকে উপাচার্য, দুইজন উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা-ব্যাক্তিরা ৬ জন শিক্ষার্থী প্রতিনিধির সাথে উপাচার্যের সম্মেলন কক্ষে আলোচনা সভা করেন। সভায় উপাচার্য পোষ্য কোটা বাতিলের নিশ্চয়তা দেন। পরে ৯টা ৫০ এর দিকে অবরুদ্ধ থাকা কর্মকর্তা-কর্মচারীরা বের হয়ে আসেন। পরে শিক্ষার্থীরা একটি বিজয় মিছিল নিয়ে বের হয়।


সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একটা নির্দিষ্ট আইন ও প্রক্রিয়া রয়েছে। যথাযথ প্রক্রিয়া মেনেই পোষ্য কোটা বাতিলের আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে রাবিতে আর পোষ্য কোটা থাকছে না। তবে, আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যে, আমার দায়িত্ব পালনকালে আর কোটা ফেরত আসবে না।