১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী মিলনের পক্ষে মনোনয়ন উত্তোলন

Admin Published: December 21, 2025, 5:25 am
রাজশাহী-৩ আসনে বিএনপির  প্রার্থী মিলনের পক্ষে  মনোনয়ন উত্তোলন

স্টাফ রিপোর্টার : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনের মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

শনিবার জেলা রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আলী আশরাফ মাসুম।

পরে এ বিষয়ে এডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন জরুরি। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র এবার আর কেউ মেনে নেবেনা। প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী যদি কোন নির্দিষ্ট দলের পক্ষে কাজ করে সেটা হবে অত্যন্ত খারাপ। আর এটা জনগণ মানবেনা বলে জানান তিনি। নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, এবারের নির্বাচন হবে নিরপেক্ষ।

মনোনয়ন উত্তোলন শেষে বিএনপি নেতা আলী আশরাফ মাসুম বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। নির্বাচন যথাযথ সময়ে হবে এবং ধানের শীষের পক্ষে জোয়ার বইবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, শনিবার পর্যন্ত রাজশাহীর ৬ টি আসনের বিপরীতে মোট ৯ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদের মধ্যে ৪ জন বিএনপির প্রার্থী, একজন জামায়াতে ইসলামীর প্রার্থী আর অপর ৪ জন স্বতন্ত্র প্রার্থী।