১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

রাজশাহী নগর আ’লীগ নেতা ডাবলু সরকার ৫ দিনের রিমান্ডে

Admin Published: October 5, 2024, 6:11 pm
রাজশাহী নগর আ’লীগ নেতা  ডাবলু সরকার ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক মো. আবদুর রফিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে রিমান্ডে নেওয়া হয়েছে। দুটি মামলাই তদন্ত করছেন আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।’

মো. আবদুর রফিক আরও বলেন, ‘আদালতে ডাবলু সরকারের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ডাবলু সরকারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তদন্ত কর্মকর্তা আদালত থেকেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন।’ 

এর আগে শুক্রবার রাতে নওগাঁ থেকে মহানগর আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারকে গ্রেফতার করে র‌্যাব। তাকে দুটি হত্যাসহ মোট আটটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।