স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে নগরীর ভাটাপাড়ায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে লাশটি দেখতে পান স্থানীয়রা।
পরে খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ড্রেন থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
রাজপাড়া থানার ওসি আব্দুল মালেক জানান, লাশের উপরের অংশ ড্রেনের মধ্যে ঢুকেছিল। পা উপরের দিকে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তিনি জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।