৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

রাজশাহীর মোহনপুরে আ’লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপিকর্মী নিহত

Admin Published: August 6, 2024, 5:47 pm
রাজশাহীর মোহনপুরে আ’লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপিকর্মী নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম জয়নাল আবেদীন (৪২)। তিনি বিএনপির কর্মী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধুরইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীনের বাড়ি ধুরইল কলেজপাড়া গ্রামে। আহতরা হলেন- নিহত জয়নাল আবেদীনের অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে মনিরুল  ইসলাম (১৬) ও ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান (৪০)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীর মধ্যে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপিকর্মী জয়নাল আবেদীন নিহত হন। এসময় বিএনপির নেতাকর্মীদের ৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জয়নাল আবেদীনের মৃত্যুর স্বজনেরা তার মরদেহ বাড়ি নিয়ে যান। মোহনপুর থানায় অগ্নিসংযোগের পর সেখানে কোন পুলিশ নেই। ঘটনা সম্পর্কে পুলিশের কারও সঙ্গে কথাও বলা যায়নি।