৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

রাজশাহীর পবায় ককটেল বিস্ফোরণ করে টেন্ডার বাক্স লুট

Admin Published: February 3, 2025, 2:36 pm
রাজশাহীর পবায় ককটেল বিস্ফোরণ করে টেন্ডার বাক্স লুট

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় হাটের টেন্ডার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুট করে নিয়ে গেছে একপক্ষ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলা ১৪৩২ বঙ্গাব্দের জন্য গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিল দরপত্র দাখিলের শেষ দিন। হাটগুলোর মধ্যে খড়খড়ি হাটকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এর ফলে এই ককটেলবাজি ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানায়, উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্স থেকে দরপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে। ককটেল বিষ্ফোরনের সময় উপজেলা পরিষদ এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শণ করেছেন।

রাজশাহী নগরীর শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, তিনি ঘটনাস্খল পরিদর্শণ করছেন। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। (সূত্র-উত্তরভূমি)