১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাজশাহীতে ২৪ টি ককটেল ও বিপুল দেশীয় অন্ত্র উদ্ধার

Admin Published: February 10, 2026, 6:33 pm
রাজশাহীতে ২৪ টি ককটেল ও বিপুল দেশীয় অন্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে ২৪ টি ককটেল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে নগরীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর ফায়ার সার্ভিস এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। একই রাতে পৃথক অভিযান পরিচালনা করে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর পোল্লাপুকুর মোড়  থেকে বিভিন্ন ধরণের ৪০ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে রামদা, হাসুয়া, ছুরি, কুঠার সদৃশ টাঙ্গি, ও হাতলযুক্ত হ্যামার। এসব ককটেল ও অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের লক্ষ্যে এসব ককটেল এবং দেশীয় অস্ত্র মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের রাজশাহী র‌্যাব তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।