৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে দুই শিশু আহত

Admin Published: August 12, 2024, 7:28 pm
রাজশাহীতে বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে দুই শিশু আহত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর টিকাপাড়ায় ময়লার স্তুপে বল ভেবে ককটেল নিয়ে খেলা করার সময় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আহত শিশুদের মেডিক্যালে ভর্তি করা  হয়েছে।

খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনী অবস্থান নেন। সেখানে ৮ থেকে ১০ টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

আওতারা হলো, ওই এলাকার আলমগীরের ছেলে আব্দুল্লাহ(৭) ও শাহীনের ছেলে সাবাব (৮)।

পুলিশ জানায়, বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া এলাকায় ককটেল বিস্ফোরণে আহত হয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুই শিশু বাসার সামনে খেলাধুলা করছিলো। এ সময় বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা দুজনে আহত হয়।

স্থানীয়রা ধারণা করছেন, কোটা আন্দোলনের সময় এই ককটেলগুলো তৈরী করা হয়। পরে ব্যবহৃত না হওয়আয় সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।