১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাজশাহীতে ছাত্র-জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেফতার

Admin Published: September 24, 2024, 6:45 pm
রাজশাহীতে ছাত্র-জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পলাতক সন্ত্রাসী রবিকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া থানা পুলিশ। 

মঙ্গলবার থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে তাকে গেফতার করে। রবি (৪৭) মহানগরীর মতিহার থানার বিনোদপুরের আজিজুল ওরফে হাবলের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট নগরীর আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলামসহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলায়  রবি এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।