২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

রাজশাহীতে লুট হওয়া শর্র্টগানের গুলি ও পুলিশের পোশাক উদ্ধার

Admin Published: January 22, 2026, 6:22 pm
রাজশাহীতে লুট হওয়া শর্র্টগানের গুলি ও পুলিশের পোশাক উদ্ধার

স্টাফ রিপোর্টার : চব্বিশের ৫ আগস্ট রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা থেকে লুট হওয়া শর্টগানের ১৩ রাউন্ড তাজাগুলি ও পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব। বুধবার  দিবাগত গভীর রাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি ও পোশাক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শর্টগানের ১৩ রাউন্ড গুলি ছাড়াও দুই সেট করে পুলিশের পোশাক, বুট, বেল্ট, একটি ক্যাপ ও ৬ টি র‌্যাংক ব্যাজ উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২টি কাপড়ের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় এসব পাওয়া যায়। পরে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।