১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাজশাহীতে নার্সিং ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

Admin Published: September 15, 2024, 2:20 pm
রাজশাহীতে নার্সিং ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী ফাউন্ডেশন এর আয়োজনে  আজ রবিবার  আন্ত নার্সিং শিক্ষার্থীদের এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান টির শুভ উদ্বোধন করেন রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।  মমতা নার্সিং ইনস্টিটিউটের পৃষ্ঠপোষকতায়  নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাটি ছিলো বেশ উপভোগ্য। রিয়েল মাদ্রিদ ও ইন্টার মায়ামি শিরোনামে দুটি দলের এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের  অভিষেক হয়। খেলাটি ২-২ গোলে ড্র হয়! 

রাজশাহী  মেডিকেল কলেজ ক্যাম্পাস মাঠে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও  ছাত্র ছাত্রী এবং ক্রীড়া প্রেমীদের পক্ষ বিপক্ষে সমর্থনে মুহুর্ত মুহুর্ত উল্লাস ছিলো আনন্দমুখর।  মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খেলার মাঠের চারপাশে কলরব  ছিলো চোখেপড়ার মতো। 

জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণকারী টিম সংশ্লিষ্ট   নার্সিং কলেজের উদ্যোক্তা শিক্ষক  ছাড়াও  উপস্থিত ছিলেন রাজশাহী ফাউন্ডেশন এর সভাপতি মনিরুজ্জামান স্বাধীন, মমতা নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল, বিদ্যা ভবন গবেষনা ও শিক্ষা সংবাদ এর সম্পাদক ব্যারিষ্টার দেওয়ান মামুনুর রশীদ প্রমূখ।