২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

রাজশাহীতে পুুলিশের বিশেষ অভিযানে ৭ জনসহ গ্রেফতার ৩৪

Admin Published: July 20, 2025, 6:14 pm
রাজশাহীতে পুুলিশের বিশেষ অভিযানে ৭ জনসহ গ্রেফতার ৩৪

স্টাফ রিপোর্টার : অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এছাড়া বিভিন্ন অপরাধে আরো ২৭ জনকে গ্রেফতার করা হয়। গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৭ জনসহ অন্যান্য অভিযোগে আরো ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১২ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো, রাবি ছাত্রলীগের সাবেক কর্মী খোরশেদ আলী (৩৩)। এছাড়া ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে রায়হান শেখ রিহান (২২), মেহেদী হাসান মানিক (১৯), জাহাঙ্গীর আলম সজিব (২০), মো. পাঞ্জা (৩৫), রুবেল (২৮) ও কবির হোসেন খিচ্চুকে (৩৪) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা রাজশাহী নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।