শনিবার (২৭ জুলাই) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার মো. জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সঙ্ঘবদ্ধভাবে সব প্রকার চলাচলের ওপর সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আগামী রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।