ডিএনএন ডেস্ক: সম্প্রতি বিয়ে করা জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান, বিয়ের পরই স্ত্রী রোজা আহমেদকে নিয়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছেন। ভক্তদের কৌতূহল মেটাতে এবং নতুন গান ‘একা ঘর আমার’ এর অনুষ্ঠানে তাহসান সংবাদমাধ্যমে কথা বলেন।
প্রশ্নের উত্তরে, কেন রোজার প্রেমে পড়লেন, তাহসান বলেন, ‘‘আমার জীবন খুবই সাধারণ। বিয়ে করে আমি দর্শকদের চমক দেয়ার চেষ্টা করিনি, বরং এটি ছিল আমার জীবনের একটি অংশ।’’ তিনি আরও জানান, সেলিব্রিটি হিসেবে দর্শকরা তার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী থাকেন, তাই বিয়ের বিষয়টি জানানো হয়েছে।
বিয়ের পর অনুভূতি কী, এমন প্রশ্নে তাহসান হেসে বলেন, ‘‘এটা অনেকভাবে উত্তর দেয়া যায়, তবে আমি বলব, বিয়ের অনুভূতি সত্যি অসাধারণ। এটা আল্লাহর রহমত।’’
স্ত্রী রোজা সম্পর্কে তাহসান বলেন, ‘‘আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি, যে হাসি ও সুখ নিয়ে এসেছে।’’ তবে ব্যক্তিগত জীবনের কিছু বিষয় ক্যামেরার সামনে বলা রুচিশীল নয় বলে জানান তাহসান। তিনি বলেন, ‘‘আমরা কেন একে অপরকে ভালোবাসি, সেটা আমাদের একান্তই ব্যক্তিগত বিষয়।’’
এছাড়া, মজা করে তিনি বলেন, ‘‘জীবন আসলেই সুন্দর, কারণ আমি তাকে (রোজাকে) পেয়েছি।’’