২০ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী ৫ দিনের রিমান্ডে

Admin Published: September 12, 2024, 1:14 pm
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী ৫ দিনের রিমান্ডে

ডিএনএন ডেস্ক :  ছাত্র-জনতার আন্দোলনে সাভারে শিক্ষার্থী শেখ আশাবুল ইয়ামিন হত্যা মামলায় ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।   বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুলহাস উদ্দিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


আন্দোলন চলাকালে গত ২৮ জুলাই পুলিশের গুলিতে মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী ইয়ামিন নিহত হন। 


গত ২৫ আগস্ট ইয়ামিনের বাবা আব্দুল্লাহ আল কাবির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। 


গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহিল কাফীকে আটক করা হয়। এরপর ২০১৯ সালে রাজধানীর হাজারীবাগে ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় গত ৪ আগস্ট কাফীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।