৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

সীমান্তে উত্তেজনা, দুঃখ প্রকাশ করল বিএসএফ

Admin Published: January 18, 2025, 6:59 pm
সীমান্তে উত্তেজনা, দুঃখ প্রকাশ করল বিএসএফ

ডিএনএন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছ কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিজিবি স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের বিএসএফ ও ভারতীয়দের এ কার্যক্রমকে রুখে দেয়।


শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।



বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ।