১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে : চাঁদ

Admin Published: December 27, 2025, 5:45 pm
শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা  নিশ্চিত করতে হবে : চাঁদ

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চারঘাট-বাঘা আসনের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, একটি প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলা শুধু রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণই নয়, বরং সমাজে জ্ঞান, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তি স্থাপন করে। তাই শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা খাতকে রাজনীতির ঊর্র্ধে রেখে দেশকে এগিয়ে নিতে হবে।

শনিবার দুপুরে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমী চত্ত্বরে আয়োজিত বাংলাদেশ শিক্ষক সমিতি, চারঘাট উপজেলা শাখার বার্ষিক প্রীতিভোজ ও চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষক সমতির সভাপতি জাহাঙ্গীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবু সাইদ চাঁদ আরো বলেন, বিগত ১৭ বছরে শিক্ষা খাতকে ধ্বংস করে ফেলা হয়েছে। শিক্ষা জাতীর মেরুদন্ড হলে ১৭ বছরে শিক্ষাখাতের মেরুদন্ড ভেঙ্গে ফেলা হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষাখাতের উন্নয়নের যা যা করার দরকার সব করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন ক্যাডার আর তৈরী হতে দেয়া হবে না। লেখাপড়ার টেবিলে থাকবে শিক্ষার্থীরা। সেই দিকে লক্ষ্য রেখে পাঠদান করাতে হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এখন আর কোন আর দশ দফা, এগারো দফা নয়। এখন এক দফা। শিক্ষকদের চাকরি জাতীয় করন করতে হবে। আর এ জন্য আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে শিক্ষক সমিতিরি একটি অফিস তিনি নির্মাণ করে দেবার ঘোষনাও দেন।

এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারন সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সাবেক কাউন্সিলর মোজাফ্ফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।