১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

‘শিশুদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

Admin Published: November 11, 2025, 6:02 pm
‘শিশুদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অনুষ্ঠিত শিশু সুরক্ষা সংলাপে যৌন শোষণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বের বিষয় তুলে ধরা হয়। বলা হয়, শিশুদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মানে শিক্ষকদেরও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সংলাপে রাজশাহীর মোহনপুর ও গোদাগাড়ি উপজেলা ছাড়াও  রাজশাহী নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষক অংশ নেন।

মঙ্গলবার রাজশাহী নগরীল একটি অভিজাত হোটেলের হলরুমে অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় এ সংলাপের আয়োজন করে উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি।

শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখা, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত  কমিউনিটি সংলাপে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব।

তিনি বলেন, শিশু সুরক্ষায় কমিটি গঠন ও কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ নিশ্চিত হবে। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি ড. আইনুল হক। তিনি বলেন, একটি সুন্দরন ভবিষ্যত বিনির্মানে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে শিক্ষার গুনগত মানের পাশাপাশি শিশু সুরক্ষায় ভূমিকা রাখবে।

এসিডি প্রকল্প সম্বয়কারী মো. আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং এসিডি টিম লিডার (অ্যাডভোকেসি, লবি অ্যান্ড নেটওয়ার্ক) সুব্রত কুমার দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় শিক্ষকদের মধ্যে মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলিম শেখ, রিভারভিউ কালেটর স্কুলের প্রধান শিক্ষক মোছা. আনোয়ারা পারভীন, স্যাটেলাইট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুর ইসলাম, রানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, গোদাগাড়ীর সুকবাশিয়া উচ্চ বিদ্যালয়ের শাহনাজ আখতার প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মসূচির মূল বিষয়ের আলোকে শিশুদের নেতৃত্বে পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন আলেয়া খাতুন এবং শাহরিয়িার ইসলাম। উপস্থাপন পর্বে গবেষণা প্রক্রিয়া এবং গবেষণা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

সংলাপে শিশু নেতারা তাদের গবেষণার কাজের অগ্রগতি, পরিকল্পনা ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরে, সেই সাথে কীভাবে, কাদের সাথে অ্যাডভোকেসি করবে সেটার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা তৈরি করে পাশাপাশি শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিশু সুরক্ষায় পরিচালিত কমিটিতে শিশুদের অংশগ্রহণের উপর জোর দেয়া হয়। প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার সেশন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।