৪ বৈশাখ, ১৪৩৩
১৮ এপ্রিল, ২০২৬

সংসার টিকিয়ে রাখার টিপস দিলেন টয়া

Admin Published: December 24, 2024, 11:49 pm
সংসার টিকিয়ে রাখার টিপস দিলেন টয়া

ডিএনএন ডেস্ক: নাটকের জনপ্রিয় মুখ মুমতাহিনা টয়া। তবে বেশ কিছুদিন হলো নাটকে অনুপস্থিত তিনি। মাঝেমধ্যে মডেলিং আর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মেলে তার। নানা বিষয়ে কন্টেন্ট নির্মাণ করে অনুরাগীদের মাঝে আনন্দ ছড়িয়ে দিচ্ছেন।



ব্যক্তি জীবনে বিবাহিত এই অভিনেত্রী। ২০২০ সালে বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা শাওনকে। প্রায় পাঁচ বছর ধরে সংসার করছেন দুজন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুমতাহিনা চৌধুরী টয়া সংসার সুখী হওয়ার টিপস দিয়েছেন।



সেই সাক্ষাৎকারে টয়া বলেন, ‘বর্তমান সময়ে ভুল করলে অনেকে সম্পর্ক ভেঙে ফেলে। চারদিকে অনেক অপশন একটা সম্পর্ক না থাকলে কী হবে, হাজারটা আসবে যাবে, এমন মনোভাব অনেকের থাকে। তবে ভুলগুলো মানিয়ে নিয়ে সংসার করতে পারাটাই সত্যিকার অর্থে সাফল্য।’


অভিনেত্রী বলেন, ‘আল্লাহ আমাদের দিকে শুভদৃষ্টি রেখেছেন, মাথায় হাত রেখেছেন আমরা এখনো ভালো আছি।



পরিবারের সদস্যরা আমাদের ভালোবাসে। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের মধ্যে দোষত্রুটি আছে, আমরা অনেক ভুল করি। ইগোকে পাশে রেখে আমাদের সমস্যা সমাধান করি। দিনশেষে সবার এটা করা উচিত।


বিরতির পর অভিনয়ে ফেরার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আমাকে এত বছর থেকে ভালোবাসেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি কাজ করছি না অনেক দিন থেকে। তার পরও আমাকে ভালোবেসে যাচ্ছেন। যারা আমাকে ভালোবেসে যাচ্ছেন তাদের জন্য আবারও অভিনয়ে ফিরে আসার চেষ্টা করছি।’


টয়ার ভাষ্য, ‘আমাদের পরিবার খুশি আমরা খুব আরাম-আয়েশে সংসার চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমার পরিবারের সদস্যরা খুব হেল্পফুল। তারা আমাদের খুব আরামে রেখেছে। সব দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে।’