১৩ বৈশাখ, ১৪৩৩
২৬ এপ্রিল, ২০২৬

সঞ্জয়-নোরার গান নিয়ে উত্তাল বলিউড

Admin Published: March 17, 2026, 4:39 pm
সঞ্জয়-নোরার গান নিয়ে উত্তাল বলিউড

ডিএনএন ডেস্ক: আসন্ন প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘কেডি : দ্য ডেভিল’-এর একটি গান নিয়ে বর্তমানে বিনোদন দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি অভিনীত এই সিনেমার ‘সারকে চুনার তেরি সারকে’ গানটি প্রকাশের পর থেকেই এর শব্দচয়ন এবং দ্ব্যর্থবোধক ইঙ্গিত নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ শ্রোতা থেকে শুরু করে বিশিষ্টজনরা।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি মুক্তি পাওয়া এই গানটিতে ‘পহেলে উঠালে, আন্দার ভো ডালে’-এর মতো চরম আপত্তিকর কথা ব্যবহার করা হয়েছে। গানটি প্রকাশের পরপরই তা ভাইরাল হতেই নেটিজেনদের বড় অংশ লিরিকের ধরনে বিরক্ত।


বর্তমান সময়ে এমন নিম্নমানের ও অশ্লীল ভাষার গান কেন তৈরি করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সামাজিক মাধ্যমে গানটি নিষিদ্ধ করারও দাবি তুলেছেন কেউ কেউ।


এই বিতর্কে যোগ দিয়ে সংগীতশিল্পী আরমান মালিক রীতিমতো হতবাক। লিখেছেন, আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলছি। আমি কি ঠিক শুনছি! নিশ্চিত হওয়ার জন্য গানটি আরও একবার শুনতে বাধ্য হয়েছিলাম। আরমানের এই প্রতিক্রিয়া গানটির বিরুদ্ধে চলা জনমতকে আরও জোরালো করেছে।


যদিও ভিডিওতে নোরার নাচের দক্ষতার প্রশংসা করেছেন তার ভক্তরা, তবে মূলধারার সংগীতে এমন ‘অশ্লীলতা’ মেনে নিতে পারছেন না অধিকাংশ নেটিজেন। তাদের মতে, বিনোদনের নামে এমন কুরুচিপূর্ণ বিষয়বস্তু সুস্থ সংস্কৃতির পরিপন্থি।