৪ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

সৌদি চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ছবি

Admin Published: November 12, 2024, 4:46 pm
সৌদি চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের ছবি

ডিএনএন ডেস্ক : মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ ঘুরছে নানান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর।   প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসবে, সম্প্রতি ইন্দোনেশিয়ার একটি উৎসবেও জায়গা করে নিয়েছে ‘সাবা’ । 



মেহেজাবীন অভিনীত মাকসুদ হোসেনের পরিচালনায় নির্মিত এই ছবির নতুন গন্তব্য এখন সৌদি আরব।  


সৌদির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের  চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। যার মধ্যে রয়েছে ‘সাবা’ ।  


‘সাবা’র সৌদি সফরের বিষয়টি নিশ্চিত করেছে রেড সি। পরে সেই খবর নিজের ফেসবুকে জানান মেহজাবীন।  


আগামী ৫ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় এ চলচ্চিত্র  উৎসবটি চলবে।  


উল্লেখ্য, ২০১৮ সালে নাটক-সিনেমা থেকে সাড়ে তিন দশকের নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি।  গত তিন বছর ধরে নিয়মিত আয়োজন করা হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।  


 ‘সাবা’ দেশে মুক্তি পাবে ২০২৫ সালে। এই সিনেমাতে মেহজাবীন ছাড়া রয়েছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।