৬ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

সরকারের টাকা পেয়েই তুলে প্রেমিকের হাত ধরে পালালেন ১১ তরুণী

Admin Published: July 13, 2024, 1:34 pm
সরকারের টাকা পেয়েই তুলে প্রেমিকের হাত ধরে পালালেন ১১ তরুণী

ডিএনএন ডেস্কঃ পাকা বাড়ি নির্মাণের জন্য সরকারের বরাদ্দের টাকা আসে ব্যাংকে।এই টাকা তুলে স্বামী-সংসার ছেড়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছেন ১১ জন তরুণী। এ ঘটনায় ওই তরুণীদের বিরুদ্ধে তাদের স্বামীরা থানায় প্রতারণার অভিযোগ করেন।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে।

সম্প্রতি মহারাজগঞ্জের বেশ কয়েকটি গ্রামে ২ হাজার ৩৫০ জন সরকারের আবাসন প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পান। সবাই ৪০ হাজার করে টাকা পান।এ টাকা পাওয়ার পরে তা নিয়ে বাড়ি ছাড়েন কমপক্ষে ১১ জন গৃহবধূ।তারা সবাই প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানার পর স্থানীয় প্রশাসন ওই জেলায় সরকারের বরাদ্দের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে এই ঘটনা সম্পর্কে সরকারি কেউ কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, আবাসন প্রকল্পের অধীনে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার পাকা বাড়ি নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর্থিক সুবিধা পায়।আয়ের ভিত্তিতে সর্বাধিক আড়াই লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেয় নরেন্দ্র মোদি সরকার।তবে নিয়ম অনুযায়ী, যদি আবেদনে কোনো অসঙ্গতি থাকে তবে সুবিধাভোগীদের থেকে টাকা ফেরত নিয়ে নিতে পারে সরকার।

ডিএনএন/১৩ জুলাই/এলএস