ডিএনএন ডেস্ক: ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে স্বস্তিকা মজার ছলে বলেন, “আমার প্রতি বছর বছরের শুরুতে মনে হয়, সারা বছরের জন্য প্রেমিকের প্রয়োজন নেই। তবে শীতের সময়টাতে যেন একজন প্রেমিক থাকে।”
অভিনেত্রী বলেন, ‘এটা এই এখন মনে হয়েছে তা নয় কিন্তু। আই হ্যাভ অলওয়েজ ফিল্ট দিস (আমি এটি সব সময়ই অনুভব করি), গত দশ বছর ধরে এটা মনে হয়েছে, সারাবছর থাকার দরকার নেই। পূজাটা শেষ হয়ে যেই হেমন্ত পড়বে- সেই সময় থেকে বসন্তকাল পর্যন্ত একটা প্রেমিক থাকুক। তারপর না থাকলেও চলবে। প্রতিবারই খুব গরমে প্রেমটা হয়। যখন দরকার তখন থাকে না। যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। এটাই জীবনের সত্যি।’
অভিনেত্রী কয়েকদিন আগে মুম্বাই থেকে একটি হিন্দি সিনেমার জন্য লুক টেস্ট দিয়ে এসেছেন। তবে সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু জানানি তিনি। তবে একটুকু ইঙ্গিত দিয়েছেন এ নির্মাতার সিনেমা বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে। চলচ্চিত্র বোদ্ধাদের কাছে প্রশংসাও লাভ করছে।অনলাইন ফিল্ম স্ট্রিমিং পরিষেবা
এ সাক্ষাৎকারে স্বস্তিকা জীবনে অভিনেত্রী ছাড়া অন্য কিছু হতে চেয়েছেন কিনা জানতে চাইলে বলেন, ‘অভিনেত্রী না হলে গৃহিণী হতাম। হ্যাঁ, সত্যি! আমি তাই-ই হতে চেয়েছি। আমাদের বাড়িতে বোন ছিল উপদেশদাতা। সবসময় বলত, চাকরি করব, বাবা-মাকে দেখব। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করত, বড় হয়ে কী হবি, আমি বলতাম, মায়ের মতো হব। অনেক সন্তান হবে, আর সংসার করব। ওটা হলে আর অভিনয় করা হত না। কিন্তু অভিনয় না করলে গৃহিণী, কোনো সন্দেহ নেই।’