৪ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

তামান্না-বিজয়ের বাড়ি খোঁজার রহস্য

Admin Published: November 25, 2024, 11:34 pm
তামান্না-বিজয়ের বাড়ি খোঁজার রহস্য

ডিএনএন  ডেস্ক :  ভারতীয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন এখন টক অব দ্য টাউন। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তারা। নিজেদের প্রেমের সম্পর্ক কোনোদিনই গোপন রাখেননি এই তারকাযুগল। তবে এবার নতুন খবর হলো, তামান্না ও বিজয় বর্তমানে মুম্বাইয়ে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন। মাসখানেক আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তামান্নার ঘনিষ্ঠ মহল থেকে পাওয়া খবর অনুযায়ী, শীঘ্রই নাকি তাই বিজয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। এবার বাড়ি খোঁজা শুরু করতেই সেই খবর নতুন করে আলোচনায়!

সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২০২৫ সালে তামান্না এবং বিজয় বিয়ে করছেন। ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করেছে দুই পরিবার। তাই বিয়ের পর সংসার পাতার জন্য আপাতত বিলাসবহুল বাড়ির খোঁজে এই তারকা যুগল। আরও চমকপ্রদ বিষয়, বিয়ের প্রসঙ্গ উঠতেই তামান্না বা বিজয়ের কেউই কিন্তু না বলেননি। কীভাবে বিয়ের প্ল্যানিং করেছেন তারা? সূত্রের খবর, কোনো ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং, ভারতের মধ্যে ছিমছাম বিয়ে করার পরিকল্পনা তামান্না ও বিজয়ের।