৪ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

তানোরের বাধাইড়ে মন্দির থেকে কষ্টিপাথরের শিবমূর্তি চুরি

Admin Published: January 16, 2025, 11:04 pm
তানোরের বাধাইড়ে মন্দির থেকে কষ্টিপাথরের শিবমূর্তি চুরি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা বাধাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাধাইড় গ্রামে বহুপুরোনো মন্দির থেকে কষ্টিপাথরের শিবমূর্তি চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় এ চুরি ঘটনা ঘটে। এ ঘটনায় হিন্দু পরিবারগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মন্দিরের সভাপতি ভবেশ চন্দ বর্মন বলেন, বহুপুরোনো এ শিব মূর্তিটি গ্রামসহ আসপাশে মানুষেরা পূজা করে আসছে। হঠাৎ করে মঙ্গলবার রাতে মাটির ঘরের মন্দিরটি গেটে তালা খুলে গর্ত থেকে তুলে নিয়ে যায় চোরের দল। সকালে গ্রামের মানুষ তা জানতে পারে।

তিনি আরো বলেন, এ মূর্তিটি প্রায় ৮০ কেজি ওজন হতে পারে। তানোর থানার ওসি মিজানুর রহমান মিজান বলেন, কষ্টিপাথরের শিবমূর্তি চুরির ঘটনায় দুই দিনপর একজন মোবাইলে আমাকে জানায়ছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবুও বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।