১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

তারেক রহমানের দিকে জাতি তাকিয়ে আছে : মির্জা ফখরুল

Admin Published: January 10, 2026, 6:43 pm
তারেক রহমানের দিকে জাতি তাকিয়ে আছে : মির্জা ফখরুল

ডিএনএন ডেস্ক: দেশের বর্তমান কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, আজ দেশের এক সংকটময় সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন। বুকভরা আশা নিয়ে জাতি তার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।


বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।


অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।