১০ ভাদ্র, ১৪৩৩
২৫ আগস্ট, ২০২৬

বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন

Admin Published: May 7, 2026, 8:54 pm
বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন

ডিএনএন ডেস্ক: বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলাগুলো হলো–বগুড়ায় মোকামতলা, কক্সবাজারে মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিকারের এই বৈঠকে নতুন সিটি করপোরেশন ও পাঁচ নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়।সচিবালয়ে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে অনুষ্ঠিত নিকারের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ থেকে বগুড়া সিটি করপোরেশন এবং নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।