২২ কার্তিক, ১৪৩৩
০৬ নভেম্বর, ২০২৬

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

Admin Published: November 6, 2026, 10:31 pm
‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

ডিএনএন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির একজন সংসদ সদস্য।শুক্রবার (৬ নভেম্বর) আল জাজিরা জানিয়েছে, ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।


সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি তাসনিমকে বলেন, ‘পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাবে।’


তিনি বলেন, ইরানের জবাব কোনো হামলার ব্যাপ্তি বা অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভৌগোলিক অবস্থান বিবেচনা না করেই এই জবাব হবে ‘ব্যাপক, বহুগুণ শক্তিশালী ও কৌশলগত’।


এ ছাড়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে দেশটির বিরুদ্ধে ‘যুদ্ধের একটি ধরন’ বলে অভিহিত করেন এই সংসদ সদস্য। 


তিনি সতর্ক করে বলেন, ‘উপযুক্ত সময়ে’ ইরানি বাহিনী এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।