১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ায়ী দিলেন চাঁদ

Admin Published: February 25, 2026, 7:21 pm
চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর  হুঁশিয়ায়ী দিলেন চাঁদ

স্টাফ রিপোর্টার :রাজশাহীর চারঘাটে আইনশৃঙ্খলা কমিটির সভায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সংশ্লিষ্টদের কঠোর থাকার নির্দেশ দিয়েছেন, নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের কারবার করা যাবে না। কেউ মাদক সেবন, ব্যবসা, প্রশ্রয় কিংবা তদবির করলে এদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিতে হবে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি চাঁদ এসব এসব নির্দেশনার কথা বলেন। এমপি চাঁদ বলেন, চুরি, ছিনতাই প্রতিরোধে পুলিশকে আরো দায়িত্বশিল ভুমিকা পালন করতে হবে।

চারঘাট-বাঘার মাটিতে কোন ধরণের অন্যায়, অপরাধ, অরাজকতা বরদাস্ত করা হবে না জানিয়ে তিনি বলেন, সামনে ঈদ তাই ছিনতাই রোধে পুলিশী টহল জোরদার করতে হবে। নন্দনগাছী থেকে কালোহাটি, কাকড়ামারী থেকে মীরগঞ্জ এবং সারদা থেকে খুদির বটতলা এলাকায় প্রতিদিন পুলিশী টহল বাড়াতে বলেন তিনি।

চারঘাট ও বাঘা এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি জিরো টলারেন্স নীতি অনুসরন করতে হবে জানিয়ে তিনি মাদকের সঙ্গে দলের কোন নেতাকর্মী জড়িত থাকলে তাকেও আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন সৎ, ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলে মাদকমুক্ত উপজেলা গড়া সময়ের ব্যাপার।

সভায়, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করীম মিজান, বিভিন্ন দফতরের কর্মকর্তা, থানার ওসি, ও উপজেলা এিনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।