২২ কার্তিক, ১৪৩৩
০৭ নভেম্বর, ২০২৬

চারঘাটে অগ্নিকান্ডে মাদ্রাসা ভষ্মীভূত, ৭ লাখ টাকার ক্ষতি

Admin Published: June 14, 2025, 5:54 pm
চারঘাটে অগ্নিকান্ডে মাদ্রাসা ভষ্মীভূত, ৭ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার : রাজশাহী চারঘাট উপজেলার পূর্ব মেরামতপুরের একটি হাফেজিয়া মাদ্রাসা আগুনে ভস্মীভূত হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে পুর্ব মেরামতপুর এলাকায় অবস্থিত ওই মাদ্রাসায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মাদ্রাসাটি ছুটি থাকায় সেখানে কোনে ছাত্র ছিলো না। স্থানীয় দমকল বাহিনীর ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ৩ টার দিকে হঠাৎ মাদ্রাসাটির ভিতর থেকে আগুন দেখতে পান তারা। এসময় আগুন নেভানোর চেষ্টা করা হলেও তার আগেই মাদ্রাসার সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পরে খবর পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত। আগুনে মাদ্রাসার ফ্যান, লাইট, সৌরবিদ্যুত, আইপিএস, সিসি ক্যামেরা, মর্টার, মাইক, টিন,  টাকার দানবাক্সসহ নগদ প্রায় ৫০ হাজার টাকা পুড়ে গেছে। আগুনে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাদাসার সভাপতি ইয়ামিন ও সাধারন সম্পাদক আব্দুল সালামের।

চারঘাট থানার ওসি মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে মাদ্রাসাটি পুড়ে গেছে। কোন শিক্ষার্থী না থাকায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।