১০ কার্তিক, ১৪৩৩
২৫ অক্টোবর, ২০২৬

হাম উপসর্গে ঝরল আরও আট প্রাণ

Admin Published: October 24, 2026, 10:40 pm
হাম উপসর্গে ঝরল আরও আট প্রাণ

ডিএনএন ডেস্ক: দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৫১ জন। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ২৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আটজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।


বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৪ জন।


এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪ জন। এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।