২৯ কার্তিক, ১৪৩৩
১৩ নভেম্বর, ২০২৬
News Banner

ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প

Admin Published: November 13, 2026, 11:52 am
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প

ডিএনএন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ক্ষমতা ছাড়ার আগে তিনি কিউবার বিষয়টি শেষ করতে চান। দ্বীপরাষ্ট্রটির বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি তিনি অবশ্যই বিবেচনা করবেন বলেও জানান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।


সালেম নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্টের মেয়াদ শেষের আগে সামরিক পদক্ষেপের অনুমোদন দেবেন কি না, জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, আমি যাওয়ার আগে কিউবার বিষয়টি শেষ করতে চাই।


পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করে ট্রাম্প বলেন, রুবিওর বাবা-মা কিউবার, তিনি এটি করতে ভালোবাসবেন। ট্রাম্প আরও বলেন, যেসব কিউবান খুব খারাপ আচরণের শিকার হয়ে আমেরিকায় এসেছেন, তাদের জন্য কিউবার জনগণের জন্য আমি এটা করতে পারলে ভালো লাগত।