৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

নওগাঁয় বজ্রপাতে প্রাণ হারালেন তিনজন

Admin Published: May 21, 2026, 6:31 pm
নওগাঁয় বজ্রপাতে প্রাণ হারালেন তিনজন

ডিএনএন ডেস্ক: বজ্রপাতে নওগাঁর রাণীনগরের দুই গ্রামে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পারইল গ্রামে মারা গেছেন দুই কৃষক। আর গুয়াতা গ্রামে গরু আনতে গিয়ে মারা যান এক রাখাল।রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল এসব নিশ্চিত করেছেন। 


স্থানীয় লোকজনের বরাতে তিনি জানালেন, আজ বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার পারইল গ্রামের পাশে জাঠাইল মাঠে ধান কাটছিলেন কৃষকরা। বিকালে হঠাৎ শুরু হয় ঝড়-বৃষ্টি। এ সময় বজ্রপাতে জমিতেই মারা যান আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২)। সম্পর্কে তারা দাদা-নাতি।