২৩ কার্তিক, ১৪৩৩
০৭ নভেম্বর, ২০২৬

নৌকা স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ

Admin Published: September 24, 2025, 11:41 pm
নৌকা স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ

ডিএনএন ডেস্ক: নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তবে তালিকায় নেই শাপলা প্রতীক।বুধবার (২৪ সেপ্টেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২)-এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। তবে প্রকাশিত তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি।