৭ অগ্রহায়ণ, ১৪৩৩
২২ নভেম্বর, ২০২৬
News Banner

সরকারি দায়িত্বের পাশাপাশি মানবসেবায় অনন্য দৃষ্টান্ত বাঘার রথীন্দ্রনাথ

Admin Published: November 21, 2026, 9:59 pm
সরকারি দায়িত্বের পাশাপাশি মানবসেবায় অনন্য দৃষ্টান্ত বাঘার রথীন্দ্রনাথ

স্টাফ রিপোর্টার,বাঘা : সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, সকল গরিম সম্প্রদায়ের মাঝে কাপড় বিতরণ,এলাকায় বিনামুল্যে চক্ষু শিবির এবং নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করছেন রাজশাহীর বাঘা উপজেলার কৃতিসন্তান রথীন্দ্রনাথ দত্ত। বর্তমানে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে সরকারি পরিচয়ের বাইরেও এলাকায় তাঁর পরিচয় রয়েছে একজন মানবতার সেবক হিসেবে। তিনি সব সময় একটি কথা বলে থাকেন ,আমার ধর্ম মানবতা। মানুষ আপন টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর। 


ছাত্রজীবন থেকেই মানুষের উপকার করার মানসিকতা নিয়ে পথচলা শুরু তাঁর। ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন সর্বদা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষকে সমান চোখে দেখেন তিনি। অনেকেই বলে থাকেন, রথীন্দ্রনাথ একজন মেধাবি মুখ, অত্র বাঘা উপজেলা থেকে বিগত সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ভর্তি হওয়ার সুযোগ লাভ করেন তিনি।


রথীন্দ্রনাথ দত্ত বলেন, ‘আমার ধর্ম মানবতা। আমি যেটুকু করি, মানুষকে ভালো লাগা থেকেই করি। আমার রাজনৈতিক কোন বিলাশ নেই। আমার কাছে সব সম্প্রদায়ের মানুষ সমান। আমি কাউকে আলাদাভাবে দেখি না। মানুষের কল্যাণে তাঁর নেওয়া উদ্যোগ গুলোর মধ্যে উল্লেখযোগ্য বাঘা এলাকায় বিনা মূল্যে চক্ষু অস্ত্রোপচারের ব্যবস্থা করা। দৃষ্টিশক্তি হারানো মানুষের জীবনযন্ত্রণা উপলব্ধি থেকেই তিনি এ উদ্যোগ নিয়েছিলেন।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে মানুষ চোখে দেখতে পায় না, তার কাছে পুরো দুনিয়াটাই অন্ধকার। বিষয়টি আমাকে ভাবিয়েছে। তাই মানুষের দৃষ্টি ফিরিয়ে দিতে বিনা মূল্যে চক্ষু অস্ত্রোপচারের ব্যবস্থা করেছিলাম।


তিনি নিজ এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেন । কর্মস্থল ঢাকায় হলেও বাঘার অনেক মানুষ বিভিন্ন প্রয়োজনে তাঁর কাছে আসেন। তাঁদের সমস্যা শুনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা ও পরামর্শ দেওয়ার চেষ্টা করেন বলে জানান রথীন্দ্রনাথ দত্ত।


স্থানীয় ভাবে জানা যায়, অসচ্ছল পরিবারের আর্থিক সহযোগিতা, শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ এবং দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষাজীবন এগিয়ে নিতে তিনি সহযোগিতা করে আসছেন প্রথম থেকেই। বর্তমানে প্রতি সারদীয় দুর্গা উৎসবে তিনি সকল ধর্মের গরিম মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করে এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর সহযোগিতার কথা জানান স্থানীয়রা।


বাঘা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা বলেন, বাঘার কৃতী সন্তান হিসেবে রথীন্দ্রনাথ দত্তের অবদান এলাকার মানুষের জন্য অনস্বীকার্য। আমাদের সম্প্রদায়ের মানুষের মধ্যেও তাঁর প্রতি গভির শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।


সরকারি দায়িত্বের পাশা-পাশি নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করার এই প্রচেষ্টা স্থানীয়ভাবে তাঁকে ব্যাপক পরিচিতি দিয়েছে। মানুষের পাশে দাঁড়ানো ও শিক্ষার মান উন্নয়নে সুযোগ তৈরিতে সহযোগিতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির চর্চার মধ্য দিয়ে নিজ এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চান রথীন্দ্রনাথ দত্ত ।