১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

‘বাণিজ্য ঘাটতি কমাতে প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্র গেছে প্রতিনিধিদল’

Admin Published: July 29, 2025, 6:09 pm
‘বাণিজ্য ঘাটতি কমাতে প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্র গেছে প্রতিনিধিদল’

ডিএনএন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। দুই দেশের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে একটি ভালো ফল আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সচিবালয় সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি।


চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিল লিজ দেওয়ার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, প্রতীকী মূল্যে আর কাউকেই জমি বরাদ্দ দেবে না সরকার। এখন থেকে জমি কিনে নিতে হবে। তবে চট্টগ্রামের জলিল মিলের জায়গাটি সেনাবাহিনীকে হস্তান্তরের ব্যাপারে বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


তিনি বলেন, সরকার সার ও এলএনজি কিনে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে চায়। স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।