৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

চারঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৭১ জনের বিরুদ্ধে মামলা

Admin Published: August 20, 2024, 8:36 pm
চারঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৭১ জনের বিরুদ্ধে মামলা

ষ্টাফ রিপোর্টার,চারঘাট:  রাজশাহীর চারঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৭১ জন আওয়ামীলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার পিরোজপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করেন। জনগন সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কার্যক্রকলাপের মাধ্যমে জনগনের মাঝে ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে ককটেল বিষ্ফোড়ন ও ভয়ভীতি প্রদর্শন করার অপরাধে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে বলে জানান ওসি সিদ্দিকুর রহমান। 

তিনি জানান মামলায় আসামী করা হয়েছে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলেিগর সাধারন সম্পাদক আলহাজ¦ ফকরুল ইসলাম, সাবেক পৌর মেয়র একরামুল হক,  সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান (মামুন), সাবেক ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহম্মেদ লনি, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধূ, পৌর আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল মামুন তুষার, ৮নং পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ৩ নং পৌর কাউন্সিলর নাজমুল হক, চারঘাট ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাফিজুর রহমান পিকলু, সাবেক কাউন্সিলর আলতাব হোসেনসহ মোট ৭১ জন। 

মামলার বিষয়টি সত্যতা স্বীকার করে মডেল থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ককটেল বিষ্ফোড়ন ও ভয়ভীতি প্রদর্শন করার অপরাধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।