৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

চারঘাটে তিন ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা

Admin Published: December 9, 2024, 5:57 pm
চারঘাটে তিন ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :  রাজশাহীর চারঘাটে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে ৩টি ইভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ৩ ইটভাটার মালিককের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একটি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ইউসুফপুর ও শলুয়া ইউনিয়নের ৩টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতর রাজশাহী ও চারঘাট উপজেলা প্রশাসন।

পরিবেশ অধিদফতরের পরিদর্শক নীল রতন সরকার, দীর্ঘদিন ধরে চারঘাটের ইউসুফপুর ইউনিয়নের নওদাপাড়া জনবসতিপূর্ণ এলাকায় মাজদার রহমান নামের এক ব্যক্তি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই ‘এমজেড’ ইটভাটা পরিচালনা করে আসছে। এমন খবর জানতে পেরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) আল মামুনের যৌথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাজদার রহমানের ইটভাটার কোন ধরণের বৈধ কাগজপত্র না থাকায় এবং সরকারী নিয়মনীতি উপেক্ষা করে ইটভাটা পরিচালনা করার অপরাধে নগদ ২ লাখ টাকা জরিমানা আদায় করে তার ইটভাটা সীলগালা করে দেয়া হয়েছে।

এছাড়াও শলুয়া ইউনিয়নের হলিদাগাছী এলাকার একতা ইটভাটা ও এমএনএন ইটভাটাকে একই অপরাধে ৫০ হাজার টাকা করে দুজনের কাছ থেকে একলাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিদর্শক নীল রতন সরকার বলেন, কোথাও সরকারী নিয়মের বাইরে কোন ধরণের অনিয়ম সহ্য করা হবে না। কেউ সরকারী নিয়মনীতি উপেক্ষা করলেই তাকে আইনের আওতায় আনা হবে।