১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

এবার কমল সোনার দাম

Admin Published: June 24, 2025, 11:37 pm
এবার কমল সোনার দাম

ডিএনএন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম কমেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ৬৬৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭২ হাজার ৮৬০ টাকা। বুধবার (২৫ জুন) থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হবে।এর আগে আজ মঙ্গলবার (২৪ জুন) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য কমার কারণে এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন দর অনুযায়ী- ২১ ক্যারেটের সোনার দাম এক লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম এক লাখ ৪১ হাজার ৪২৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ১৭ হাজার ২ টাকা।


এদিকে দেশে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমান দর অনুযায়ী- ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ২ হাজার ১১১, টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।