১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

এলপিজির দাম কমলো ১ টাকা

Admin Published: November 5, 2024, 6:36 pm
এলপিজির দাম কমলো ১ টাকা

ডিএনএন ডেস্ক : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৬ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


মঙ্গলবার (৫ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন।


এর আগে গত ২ অক্টোবর ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা করেছিল বিইআরসি।


বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে।