স্টাফ রিপোর্টার : অত্যধুনিক পোশাকের শোরুম স্পার্কগিয়ারের রাজশাহী নগর ভবন শাখার দিতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে। মঙ্গলবার দিনভর বর্ষপূর্তি উপলক্ষে সুধীজনরা উপস্থিত ছিলেন। এ আয়োজনে শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও নানা শ্রেণীর বিশিষ্টজনের উপস্থিতিতে গতবছরের ন্যায় এবারও কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, রোটারিয়ান আবদুল মান্নান, কৃষিবিদ মনিরুজ্জামান, ব্যারিষ্টার মামুনুর রশীদ, প্রযুক্তিবিদ প্রফেসর তারেক, রেশম উন্নয়ন বোর্ডের সাইফুল ইসলাম, ভেনাস বিউটি সেন্টারের প্রোপাইটার ও বিশিষ্ট নারী উদ্যোক্তা শবনম মুস্তারী মমি প্রমুখ।
আয়োজনে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, শিমুল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা রোটারিয়ান আবদুল মান্নান, মমতা নার্সিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল ও শিক্ষা সংবাদ সম্পাদক ব্যারিষ্টার দেওয়ান মামুনুর রশীদ।