১৩ বৈশাখ, ১৪৩৩
২৬ এপ্রিল, ২০২৬

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

Admin Published: January 8, 2025, 12:01 am
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

ডিএনএন ডেস্ক: উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টা কাতারের আমিরের পাঠানো বিশেষ রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

এর আগে, বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল ৩টা থেকে তার বাসার সামনে ভিড় জমাতে থাকে নেতাকর্মীরা। তারা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার সরকারের কাছে বেশ কয়েকবার আমাদের নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য মুক্তি দিতে আবেদন করা হয়েছিল। কিন্তু পতিত সরকার এ অনুমতিটুকু দেয়নি। জুলাই-আগস্ট এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ৫ আগষ্ট স্বৈরাচারের পতন হয়েছে। আমাদের নেত্রী মুক্তি পেয়েছেন, আজ চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, আমরা খুব খুশি। আমাদের সকলের প্রত্যাশা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশ ও দলের হাল ধরবেন। সুস্থ হয়ে মা-ছেলে (ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) একসাথে দেশে ফিরবেন, আশাবাদী আমরা।’