ডিএনএন ডেস্ক : মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী মারিয়া ব্রায়ানস মোরেরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৭ বছর। গিনেজ রেকর্ডের গতবছরের হিসেব অনুযায়ী মোরোরাই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি।
১৯০৭ সালে যুক্তরাজ্যে জন্ম হয় মারিয়ার। এক্স এ দেওয়া এক পোস্টে তার পরিবার বলেছে, ‘মারিয়া ব্রায়ানস আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি চেয়েছিলেন ঘুমের মধ্যে, শান্তি এবং যন্ত্রণা ছাড়া যেন তার মৃত্যু হয়। সেটিই হয়েছে। আমরা সবসময় তাকে তার মহানুভবতা এবং উপদেশের জন্য মনে রাখব।’
গত ২০ বছর ধরে স্পেনের সান্তা মারিয়া দেল তুরা নার্সিং হোমে ছিলেন মারিয়া। কয়েকদিন আগে এক পোস্টে জানিয়েছিলেন নিজের শরীরে এখন দুর্বলতা অনুভব করেন তিনি। পোস্টে মারিয়া ব্রায়ানস লিখেছিলেন, ‘সময় ঘনিয়ে এসেছে। কান্না করবেন না। আমি কান্না পছন্দ করি না। সবকিছুর উপরে, আমার জন্য ভোগান্তি পোহাবেন না। যেখানেই আমি যাব, খুশি থাকব।’
এর আগে ২০২৩ সালে ফরাসি নাগরিক নান লুসিল র্যান্ডন ১১৮ বছরে মৃত্যুবরণ করেন। এরপর গিনেজ বুক অব ওয়ার্ল্ডস রেকর্ড মারিয়া ব্রায়ানসকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে জীবিত বয়স্ক মানুষের স্বীকৃতি দেয়