১৮ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাকাবকে লাভজনক প্রতিষ্ঠানে এগিয়ে নেয়ার তাগিদ চেয়ারম্যানের

Admin Published: July 30, 2025, 5:59 pm
রাকাবকে লাভজনক প্রতিষ্ঠানে এগিয়ে নেয়ার তাগিদ চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার : ব্যাংকের মধ্যেকার সকল বিভেদ ভুলে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জাবাবদিহীতা নিশ্চিতকরণের তাগিদ দিয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাকের (রাকাব) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। এসময় তিনি রাকাবকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেয়ার পরামর্শ দেন। পাশাপাশি রাকাবের বিভিন্ন ইন্ডিকেটরে সফলতা অর্জন করায় সকলের প্রসংসা করেন। বুধবার রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম।

এছাড়াও রাকাব প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিপি প্রকল্প পরিচালক, রাজশাহী বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা ছাড়াও রাজশাহী বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা, ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এবং রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাকাব, রাজশাহী শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মদ ইকবাল হোসেন ও বিভাগীয় কার্যালয়ের মুখ্য কর্মকর্তা ইফফাত জাহান ইভা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম আমানত বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি সর্বোচ্চ সংখ্যক আমানত হিসাব খোলার মাধ্যমে আমানতের প্রবৃদ্ধি অর্জনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও শ্রেণীকৃত ও অবলোপন ঋণ আদায়ের মাধ্যমে রাকাব-এর পারফরমেন্স এ্যাসেট বৃদ্ধির তাগিদ দেন।

আলোচনা শেষে, সেরা জোনাল ব্যবস্থাপক, ৩ জন শাখা ব্যবস্থাপক, ৯ জন মাঠ কর্মকর্তা ও শ্রেণীকৃত ঋণমুক্ত ৫টি শাখাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।