৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচীতে হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

Admin Published: January 19, 2025, 3:18 pm
আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচীতে হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :রাজধানীতে আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচীতে হামলা ও মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা  ১১ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করে জাতীয় আদিবাসী পরিষদ। এর আগে আদিবাসীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গনেশ মার্ডী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগাঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, আন্দ্রিয়াস বিশ্বাস আনু, সুসেন কুমার শ্যামদুয়ার, সুভাস চন্দ্র হেম্ব্রম, ছোটন সরদার, রবিন হেম্ব্রম প্রমুখ। 

এসময় কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, রাজশাহীর প্রবীন সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, শ্যামল কুমার খালকো, যাদু কুমার দাস প্রমুখ।