২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

বাঘায় ট্রাকের ধাক্কায় হোন্ডারোহী যুবক নিহত

Admin Published: February 2, 2025, 5:31 pm
বাঘায় ট্রাকের ধাক্কায় হোন্ডারোহী যুবক নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় ট্রাকের ধাক্কায় বিজয় সরদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা বাসুদেবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিজয় সরদার আড়ানী পৌরসভার গোচর গ্রামের লোকিউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ি থেকে বের হয়ে বিজয় সরদার মোটরসাইকেলে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। পথে আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা বাসুদেবপুর নামক স্থানে পৌঁছলে ট্রাকের সাথে ধাক্কা লেগে তিনি রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘাতক ট্রাকটিকে কেউ আটক করতে পারেনি।

বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।